আগামীর শিক্ষা ব্যবস্থা বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন ২০ কোটি মানুষকে দেখিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পুরো পরিকল্পনায় আমরা কাজ করবো। শিক্ষা প্রতিটি জায়গায়- প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনালসহ এমন কোনো জায়গা নেই যেখানে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেগুলো আছে।

অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা ওই স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করছি।
ববি হাজ্জাজ বলেন, আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে।

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠানোর, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না- এটা আমাদের স্বপ্ন। এটা বাস্তবায়নে আমরা কাজ করবো।
বিআর/

You may also like

Leave a Comment