বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আনোয়ারা সদরের নেওয়াজ ভবনের ৪র্থ তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পোদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি।
এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, যুগ্ন আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ, জহরলাল সিকদার, প্রণয় বড়ুয়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়ুয়া, মিলকী চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনের গৃহীত নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি অতীতের ন্যায় আগামীতেও কল্যাণ ফ্রন্টের পাশে থাকবো। খবর বিজ্ঞপ্তির।
ডিএস/বিআর
