ঋণের চাপ সইতে না পারায় গার্মেন্টস কর্মীর আত্মহত্যা!

by Desh Sarakkhon
০ comments

আনোয়ারা প্রতিনিধিঃ

আনোয়ারার বৈরাগ ইউনিয়ননে ঋণের চাপ সহ্য করতে না পেরে দ্বীপ ভৌমিক (২৫) নামে এক গার্মেন্টস কর্মী বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

নিহত দ্বীপ একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপের একবছর আগে বিয়ে হয়। বর্তমানে তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার ( ১৫ ফেব্রারুয়ারি) রাতে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে। তবে অবস্থার অবনতি হলে পরে তিনি মারা যান। যদিও নিহতের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চান।

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি।

বিআর/

You may also like

Leave a Comment