এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই গর্বিত নাগরিক হিসেবে বেঁচে থাকবে : আবু সুফিয়ান

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছেন বলে আমি সংসদ সদস্য হতে পেরেছি। সংসদ সদস্য হওয়ার পেছনে মহারাজে আশীর্বাদ আমার উপর আছে এবং আপনাদের সমর্থনে আমাকে নির্বাচিত করার লক্ষ্য এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে।

রোববার ( ৮ মার্চ) সন্ধ্যায় নগরীর নন্দনকাননস্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজ’র মহাপ্রয়াণের ১১তম বর্ষ ও স্মরণ উৎসব অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা সনাতনী ভাইয়েরা আমি নির্বাচিত হওয়ার লক্ষ্য আমাকে ভোট দিয়ে যে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আমি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) রাজনীতি করি এবং ওনার আর্দশ বুকে ধারণ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু সনাতনী সম্প্রদায়ের পাশে ছিলো, সেটা আপনারা ভালো ভাবে জানেন। আমি কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনারা সনাতনীরা শুধু ৯ আসন নয়, সারা বাংলাদেশকে সমর্থন ও ভোট দিয়ে সাম্প্রদায়িকের দেওয়াল ভেঙ্গে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই গর্বিত নাগরিক হিসেবে বেঁচে থাকবো। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি শ্রী হরিশংকর ধর এর সভাপতিত্বে, এড. সুজন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ইউনিভার্সিটি, আমেরিকার ড. রতন ধর, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  পলাশ কান্তি ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, জন্মাষ্টমী পরিষদের কার্যকরি সাধারণ সম্পাদক  বিপ্লব দে পার্থ, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক  সৌরভ প্রিয় পাল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ডিএস/ বিআর

 

You may also like

Leave a Comment