নিজস্ব প্রতিবেদকঃ
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তাররা কোতোয়ালী, নিউ মার্কেট ও চট্টগ্রাম রেলস্টেশনের কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের রেলস্টেশন এলাকার ৭নং পার্কিয়ের একটি খোলা স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি বিভিন্ন সাইজের ছুরি উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলো আইয়ুব আলী, মো. বাবুল, মো. নীরব, মো. রনি, মো. বেলাল হোসেন, মো. রিপন ও মো. তারেক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব আহমেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে বিশেষ অভিযান অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তারে কোতোয়ালি থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
বিআর/
