কোতোয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠক গ্রেপ্তার

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ

নগরের কোতোয়ালীর লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত দেড়টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন। তিনি বলেন, বুধবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা আছে।
বিআর/

You may also like

Leave a Comment