খাল দখলদার যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না: অর্থমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

মিরসরাই প্রতিনিধি:

আমাদের নির্বাচনী ইশতেহারে জনগণের নিকট যতগুলো ওয়াদা করেছি সেগুলো বাস্তবায়ন করা শুরু করেখালছি। এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। খাল দখলে যত বড়ই শক্তিশালী দখলদার হোক, তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসময় আরও বলেন, সমস্ত বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, আগামী ৬ মাসের মধ্যে ১২’শ কিলোমিটার খনন সম্পন্ন করতে হবে। আজকে মিরসরাইয়ে ৩ কিলোমিটারের মতো খাল খনন শুরু করেছি, বাকিটা ক্রমান্বয়ে আমরা শেষ করতে পারবো। পুরোপুরি খননের পর এখানে ১৫ হাজার হেক্টর জমি নতুনভাবে চাষাবাদের আওতায় আসবে ফলে আরও ৫ হাজার মেট্টিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। ফলে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে। তদুপরি জলাবদ্ধতার হাত থেকে মানুষ মুক্তি পাবে এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপন করা হবে যা অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে।’

খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক মোঃ নুরুল ইসলাম, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।
ডিএস / বিআর

You may also like

Leave a Comment