চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশের বাগিচাহাট শিকারীর টেক এলাকায় বেপরোয়া বাসের চাপায় মোঃ জাবেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে।
নিহত জাবেদ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খানহাট বীজ ভান্ডারের স্বত্বাধিকারীরা মোঃ জাবেদ দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি দ্রুতগতির হানিফ সার্ভিসের একটি দ্রুতগতির বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে জাবেদকে বহনকারী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় জাবেদ।
ঘটনার পরপর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দীন চৌধুরী।
বিআর/
