ঢাকা অফিসঃ
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এদিকে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।
বিআর/
