চুরি হওয়া গাড়িসহ চোরকে গ্রেপ্তার করলো পুলিশ

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:
চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি গাড়িসহ মো. সাইমন নামে এক আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ভুক্তভোগী তার গাড়িটি পার্কিংয়ে রেখে বাসায় যান। পরদিন গাড়ি অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পরপরই ডবলমুরিং থানার আভিযানিক দল তদন্ত শুরু করে।

সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইমনকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার চোর এবং পূর্বে একই থানায় একটি চুরির মামলায় বিচারাধীন ছিলেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি জামাল উদ্দিন খান বলেন, ‘গ্রেপ্তার
করা আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

বিআর/

You may also like

Leave a Comment