ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে উডন্ত সুচনা করেছে চট্টগ্রাম জেলা দল।
এস এম তৌসিফের সেঞ্চুরি আর হাবিব উন নবী সোহেলের দুর্দান্ত বোলিং এর সুবাধে বান্দরবান জেলা দলকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম জেলা দল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৩০১ রানের বিশাল পাহাড় গড়ে। পরে সোহেলের আগুন ঝরানো বোলিংয়ে প্রতিপক্ষ বান্দরবান জেলা দলকে ৫৬ রানে অল আউট করে দেয় চট্টগ্রাম।
ফলে বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম জেলা দল। টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম জেলা দল শুরু থেকেই মারমুখি হয়ে খেলতে থাকে। ১৯ রান করে আউট হন কপিল উদ্দিন। সাদিকুর ফিরেছেন ৪৩ রান করে। তবে চট্টগ্রামকে রানের পাহাড়ে নিয়ে যান তৌসিফ এবং সাব্বির। তৌসিফ ৮৪ বলে ৬টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১০৪ রান করে ফিরেন।
অপরদিকে ৭৭ বলে ৬৭ রান করে ফিরেন সাব্বির। চট্টগ্রামের রান গিয়ে দাড়ায় ৩০১ রানে।
বিশাল রানের পেছনে ছুটতে গিয়ে শুরু থেকেই বান্দরবান জেলা দলের ব্যাটারদের পড়তে হয় চট্টগ্রামের বোলারদের তোপের মুখে। হাবিব উন নবী সোহেলের পেস এবং সাজেদুল আলম রিফাতের স্পিনের মুখে পড়ে কোমর সোজা করে দাড়াতে পারেনি বান্দরবানের ব্যাটাররা।
২০.৫ ওভারে ৫৬ রান করে অল আউট হয়ে যায় তারা। দলের দুজন মাত্র ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন ১২ রান করা আকিবুল এবং ১৬ রান করা ইফতেখার। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ২১ রানে ৫টি উইকেট নিয়েছেন হাবিব উন নবী সোহেল। ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন সাজেদুল আলম রিফাত।
আগামী ২৬শে ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা দল তাদের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী মুন্সীগঞ্জ জেলা দলের বিপক্ষে খেলবে।
বিআর/
