8
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একে এম ফজলুল হক বলেছেন, আমরা ইনসাফ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, আমরা স্বাধীনতা পেয়ে ও পরাধীন ছিলাম আজ সময় এসেছে বদলে দেওয়ার। দেশ গড়ার লক্ষ্যে দাঁড়ি পাল্লা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম- ৯ এর আওতাধীন আন্দরকিল্লা, টেরিবাজার, হাজারীগলি, কদম মোবারক, আজাদী গলি,রাজাপুকুর লেইন,,নজির আহম্মদ সড়ক সহ বিভিন্ন এলাকা গণসংযোগকালে মোঃ একে এম ফজলুল হক এসব কথা বলেন।
ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক নির্যাতন হয়েছি, জেল কেটেছে অনেক নেতাকর্মী। এখন আবার আরো একটি ফ্যাসিস্টের সুচনা হচ্ছে। তারা চাঁদাবাজী শুরু করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। চাঁদা না দিলে জীবন দিতে হচ্ছে। আমরা চাঁদাবাজী, জুলুমবাজী করি না, আল্লাহ কে ভয় করি। আল্লাহ চাঁদাবাজ জুলুম বাজদের কোন ছাড় দেয় না। এখানে উন্নয়ন সংস্থার করার অনেককিছু বাকী আছে সবার সহযোগিতা চাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারলে চট্টগ্রাম- ৯ আসনের চেহারা পাল্টে দিবো কথা দিলাম ইনশাআল্লাহ। এই এলাকায় সকল মানুষ সহ হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য চাকরির ব্যবস্থা করবো। ১২ তারিখে আপনারা সবাই প্রমান করবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, পাশে হ্যা ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয় অর্জন করতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে সকাল থেকে ভোট গননা শেষ না হওয়া পযর্ন্ত পাহাড়া দিতে হবে। কারচুপির করার সুযোগ দিবোনা।
অন্যদিকে একই দিনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একে এম ফজলুল হক চট্টগ্রামে হাজারী গলি এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেন। মতবিনিময়কালে একসাথে গড়ি বাংলাদেশ স্লোগান নিয়ে তিনি বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই, জামায়াতের সাথে ভেদাভেদ নাই। এসময় তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও আমরা স্বাধীন ছিলাম না। কারন আমরা এতদিন পরাধীনতার সাথে চলতে হয়েছে। হাজারীগলি এখনো কিশোর গ্যাং মাদকাসক্ত তরুণেরা কর্মবিমুখ কর্মহীন হয়ে অনেকে কষ্টের দিনযাপন করছে। আমি আশাবাদী আপনারা সবাই যদি দাঁড়িপাল্লা ও হ্যা ভোট দেন তাহলে ৯ আসনের সকল এলাকার রুপ পাল্টে দেবো, কথা দিলাম ইনশাআল্লাহ, চাঁদাবাজী জুলুমবাজী করে এলাকার উন্নয়ন হয়না। টাকা পাচার রোধ করতে হবে দূর্ণীতি মুক্ত করা হবে এবং আপনার ভোটের মধ্যে ইনসাফ বাংলাদেশ গড়ে তোলতে হবে। এসময় তিনি বলেন, কোন দলে গণতন্ত্র না থাকলে সেখানে কোনকিছু থাকেনা। এসময় উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম, মোস্তাক খন্দকার, অমল, মিলন, শ্যামল, লিটন, তপন সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।
