তারেক রহমান ও শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তারেক রহমান সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা এবং ডা. শফিকুর রহমান রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে। তাদের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।

এ ছাড়া, সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।

এর আগে, রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিআর/

You may also like

Leave a Comment