নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পরিকল্পনা বিভাগ) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগের তুলনায় তিনি স্বস্তি বোধ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিআর /

You may also like

Leave a Comment