নৌ পরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বন্দর শ্রমিকদের বিক্ষোভ

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দর ভবনে একটি সভায় অংশ নিতে আসার সময় এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা স্লোগান দেন।

উপদেষ্টা বলেন, আমি শ্রমিক নেতাদের কথা শুনব, আমিও কথা বলব। দেশের কোনো ক্ষতি হোক আমি তা চাই না।

এ সময় বন্দর শ্রমিকনেতাদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলার আশ্বাস দেন উপদেষ্টা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এর ফলে বন্দর জেটিতে জাহাজ আনা নেওয়া, বন্দর থকে আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বন্ধ হয়ে গেছে।

বন্ধ রয়েছে রপ্তানি পণ্য শিপমেন্ট। এতে উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা৷

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে এবং শ্রমিকদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার ও হয়রানি বন্ধ না করলে কর্মবিরতি চলবে।
বিআর/

You may also like

Leave a Comment