পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পল কাপুরের বৈঠক

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিস:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বুধবার (৪মার্চ) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তাঁরা। সকাল ৯টার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান পল কাপুর।

মন্ত্রণালয়ে এসেই প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন পল কাপুর। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ ছাড়া সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন।

কূটনৈতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তাঁর প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর।

পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী, সফরের শেষ দিন বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। বৃহস্পতিবার( ৫ মার্চ) রাতো তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দেসা/ বিআর

You may also like

Leave a Comment