পরাজিত ডা. ফজলুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিজয়ী আবু সুফিয়ান

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা.একেএম ফজলুল হকের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় তিনি জামায়াত প্রার্থীর সাথে কুশলাদি ও সৌহার্দ্য বিনিময় করেন এবং চট্টগ্রাম-৯ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদী নিয়ে আলাপ আলোচনা করেন।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও চট্টগ্রাম-৯ এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবো। রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে মানুষের অধিকার রক্ষায় আমরা গঠনমূলক ভূমিকা রাখবো। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

একইসঙ্গে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম ও চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ওয়াহিদ মুরাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
বিআর/

You may also like

Leave a Comment