পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা

কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনভোগান্তি না হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
বিআর/

You may also like

Leave a Comment