প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। বিশাল বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন।’

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব রুমন।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় সরকারপ্রধানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিআর/

You may also like

Leave a Comment