প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

এর আগে সকাল ১০ টার দিকে কেন্দ্রে আসেন তিনি।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা বহুদিন পরে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। সারাদিন ব্যাপী আমরা উৎসব করি আজ। প্রার্থীর জন্যে আমরা ভোট দিলাম সেটা গুরুত্বপূর্ণ কিন্তু গণভোট আরো বেশি গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই গণভোটে অংশগ্রহণ করি।

তিনি আরো বলেন, ভোট খুব সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি।
বিআর

You may also like

Leave a Comment