ফটিকছড়ি প্রতিনিধিঃ
চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের প্রার্থী নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ প্রার্থী। ফটিকছড়িতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭৭৭। এর মধ্যে ৪৬.৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া এ আসনে হ্যাঁ তে ভোট দিয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৮৯ জন, না তে ভোট দিয়েছেন ৮৮ হাজার ১০৩ জন।
বিআর/
