ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির ভূজপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মিনহাজ ভূজপুর এলাকার মো. শহীদ ড্রাইভারের ছেলে।
বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে তার কেনাকাটাও সম্পন্ন হয়েছিল। হঠাৎ গতকাল রাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিএস/ বিআর
