ফয়েজ লেক এলাকায় অভিযান, নারী-পুরুষ আটক

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরের খুলশীর ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—মো. ইমরান হোসেন (৩০) ও
সিলভী আক্তার (১৯)। ইমরান ফটিকছড়ির ধমনুর আজাদী বাজার হাজী বকসু মিস্ত্রীর বাড়ির বাসিন্দা। এছাড়া সিলভীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার গংগারামপুর এলাকায় বলে জানা গেছে।

শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়েজ লেক এলাকা থেকে দুজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় খুলশী থানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান,
ফয়েজ লেকসহ নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে সময় সময় অভিযান চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করা হলেও এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

তিনি আরও জানান আটক দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ডিএস।বিআর

 

You may also like

Leave a Comment