বাংলাদেশী পাঞ্জাবিকে ভারতীয় বলে বিক্রয়, ভোক্তা অধিকারের জরিমানা

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে তৈরি পাঞ্জাবীকে ভারতীয় পণ্য বলে বেশি দামে বিক্রির অভিযোগে ‘রাজস্থান’ নামের একটি দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) দুপুরে নগরের কোতোয়ালীর টেরিবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘রাজস্থান’ নামের ওই দোকানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, ‘অভিযানের সময় একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি- দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে দাবি করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে.। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।’

ডিএস/ বিআর

 

You may also like

Leave a Comment