বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

by Desh Sarakkhon
০ comments

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য জেলার আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) প্রেনপং ম্রো (২৫) নামে এক কর্মীকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাকে আটক করা হয়।
আটক প্রেনপং ম্রো সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো এর ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাজাহান কামাল বলেন, অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিআর /

You may also like

Leave a Comment