বান্দরবানে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার

by Desh Sarakkhon
০ comments

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি কানা পাড়ার কাছে দাঁতভাঙ্গা এলাকায়।

পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ) রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিলেন না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখেন মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটনের দাবি করেছে এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, ‘শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment