বিএনপি কখনও জনপ্রিয়তা হারায়নি: মির্জা ফখরুল

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

বিএনপি কখনও জনপ্রিয়তা হারায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি কখনও জনপ্রিয়তা হারায়নি। কারন বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে তখন এমন বিজয় হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি। ফ্যাস্টিটদের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিআর/

You may also like

Leave a Comment