বোয়ালখালীতে শটগান ও গুলিসহ আটক ১

by Desh Sarakkhon
০ comments

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালীতে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে একটি শটগান, দুটি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এই অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। আটক সাইফুলকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
বিআর/

You may also like

Leave a Comment