বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের মহোৎসব ৫ মার্চ শুরু

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীর পোপাদিয়ায় শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের বার্ষিক মহোৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার থেকে (আগামী ৫ মার্চ) থেকে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হবে এবং আগামী ৭ মার্চ শনিবার দিবাগত ভোর রাতে মহোৎসবের সমাপ্তি ঘটবে।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।

এ ছাড়াও অনুষ্ঠানের প্রথম দিন ৫ মার্চ বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ।

প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন-শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায় (গোপালগঞ্জ), গণেশ পাগল সম্প্রদায় (মাদারীপুর) ও সীমা প্রেমা অস্টসখী সম্প্রদায় (সাতক্ষীরা)।

উক্ত বার্ষিক মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাব অনুরোধ জানানো হয়েছে।
বিআর/

You may also like

Leave a Comment