ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:

ভারতের ঝাড়খণ্ডের ছত্রা জেলার সিমারিয়ার কাছে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।

ছত্রার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদসংস্থা পিটিআইকে জানান, দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সের সাতজনই নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল।

রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি রাঁচি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়ন করে। এটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ হয় এবং পরে ঘন বনাঞ্চলীয় সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকায় বিধ্বস্ত হয়।

সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) শুভম খান্ডেলওয়াল সাতটি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সভরাজদীপ সিং, সঞ্জয় কুমার, ড. বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধুরু কুমার।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় তীব্র বাতাস, প্রবল বৃষ্টি তীব্র বজ্রপাত হচ্ছিল। এই ঝড়ো আবহাওয়ার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গ অ্যাম্বুলন্সটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ঘটনার কারণ হতে পারে, তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা চম্পাই সোরেন এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি
বিআর /

You may also like

Leave a Comment