মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি: গণপূর্ত উপদেষ্টা

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

এক প্রশ্নে গণপূর্ত উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি রেডি করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার প্রস্তুতি চলছে।’

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদতারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ
৩৭টি বাড়ির মধ্যে অনেকগুলোতে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা বসবাস করছেন বলেও জানান আদিলুর রহমান খান।

বিএনপি নেতৃত্বাধীন সরকার যেভাবে চাইবে, প্রধানমন্ত্রীর বাসভবন সেভাবেই করা হবে বলে জানান উপদেষ্টা। এ বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিআর/

You may also like

Leave a Comment