ঢাকা অফিসঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন ইশরাক।
পোস্টে তিনি লিখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পান ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।
গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন।
বিআর/
