রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

by Desh Sarakkhon
০ comments

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

 রাঙ্গুনিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার বেতাগী ইউনিয়নের অন্তর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) ও একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।

‎যৌথবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রাতে আবু বক্কর ও রুবেল নিামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, ১টি চাপাতি, ৫টি ছুরি, ৪টি দা, ১টি লোহার রড উদ্ধার করা হয়। আজ ভোর ৬টায় অস্ত্রসহ আটককৃতদের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান  জানান, দেশীয় অস্ত্রসহ দুইজনকে যৌথবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিআর/

You may also like

Leave a Comment