লেবাননে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:
ইরান যুদ্ধের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের পর বৈরুতে বোমা হামলা চালায় ইসরায়েল। এর আগে দক্ষিণ লেবাননের তিনটি শহর- হারিস, নাবাতিহ আল-ফাওকা এবং মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

এরপর ইসরায়েলি সেনাবাহিনী বিনতে জবেইল শহর-সহ দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রামের মানুষকে তাদের বাড়িঘর খালি করে ভবনগুলো থেকে কমপক্ষে ১ কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক এই স্থানচ্যুতির আদেশ জারির পর থেকে আজ সোমবার (২ মার্চ) সকালেও লাখ লাখ মানুষকে সরে যেতে দেখা যাচ্ছে। এই দৃশ্য শুধু দক্ষিণ লেবাননে নয়, এখন বৈরুতেও।

শহরের দাহিয়েহ শহরতলি, যেখান থেকে ইসরায়েল বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে, সেখানে লাখ লাখ লোকের বসবাস। এখানকার মানুষ যা যা পারা যায় গুছিয়ে নিচ্ছেন এবং নিরাপদ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দাহিয়েহকে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালের শেষ যুদ্ধের সময় এবং তারপর থেকে বেশ কয়েকবার এটিতে হামলা চালানো হয়েছে। সেই বছরের নভেম্বরে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু তা ছিল একতরফা। ইসরায়েল সেই চুক্তিকে সম্মান করেনি এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে, হিজবুল্লাহকে অস্ত্র তৈরির অভিযোগ এনেছে এবং লেবাননের রাষ্ট্রকে দলটিকে নিরস্ত্র করার জন্য যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ এনেছে। আল-জাজিরা।
বিআর/

You may also like

Leave a Comment