লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ধারালো অস্ত্রসহ মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শফিকুল উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতঘর থেকে চারটি দেশীয় ধারালো অস্ত্র রামদা উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার শফিকুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
বিআর/
