শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তাকে অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মোহাম্মদ মুইজ্জু। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টেও এই তথ্য জানানো হয় এবং একাধিক ছবি প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ‘(বাংলাদেশের) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ ঢাকায় পৌঁছেছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ’

বিআর/

You may also like

Leave a Comment