সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিআর/

You may also like

Leave a Comment