চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী (৫৫) মৃত্যুবরণ (ইন্না…রাজেউন) করেছেন।
সোমবার (২ মার্চ) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের দায়িত্ব পালন ছাড়াও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক ছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলমও যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দীন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদুল আলম চৌধুরী ও মহাসচিব যীশু রায় চৌধুরী পৃথক পৃথক বাণীতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা মঙ্গলবার (৩ মার্চ) জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি পটিয়ার শোভনদন্ডীতে অনুষ্ঠিত হবে।
বিআর/
