সানমারে দেশীয় কাপড়কে পাকিস্তানি বলে বিক্রয় জরিমানা

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরের নাছিরাবাদ এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রয় এবং অনুমোদিত বিভিন্ন প্রসাধনী বিক্রির অপরাধে রেড আর্থকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং যথাযথ ভাইচার উপস্থাপন করতে না পারায় অ্যাঞ্জেলিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment