অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে নাগরিক শোক সভা কাল

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণের উদ্দেশ্যে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে।

শনিবার ( ১ আগস্ট) বিকাল তিনটায় নগরের টাইগারপাস এর নেভি কনভেনশন সেন্টারে এ শোক সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি,চট্টগ্রাম ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়াও বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, প্রধান আলোচক চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন এবং গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন সাঈদ আল নোমান এমপি।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ এম অহিদুল আলম প্রয়াতের নাগরিক শোক সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য একান্তভাবে কামনা করেছেন।
প্রসঙ্গত, অধ্যাপক ডা. রবিউল হোসেন ২৭ জুন ইন্তেকাল করেন।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment