দৈনিক আজাদীর সম্পাদকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচারে সিএনএ’র তীব্র নিন্দা

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক এর বিরুদ্ধে মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রচার করায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিটাগং নিউজ পেপার অ্যালায়েন্স (সিএনএ)।

বিবৃতিতে বলা হয়, চিটাগং নিউজ পেপার অ্যালায়েন্স (সিএনএ) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি মিজানুর রহমান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ও সর্বজ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক আজাদীর সম্পাদক ও রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেকের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রচার করে আসছেন।

এতে দেশের একজন প্রবীণ ও সম্মানিত নাগরিকের বিরুদ্ধে এধরনের মানহানিকর ও কদর্য মন্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি বিবৃতি দেন চিটাগং নিউজপেপার অ্যালায়েন্স (সিএনএ)।

এসময় তীব্র নিন্দা ও বিবৃতি লিপিতে স্বাক্ষর করেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক কর্ণফুলী সম্পাদক আলহাজ্ব আফসার উদ্দিন চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক এবং দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment