ফেনীতে রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান বুধবার শুরু

by Desh Sarakkhon
০ comments

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়িতে শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান বুধবার ( ৫ আগস্ট) শুরু হবে।

দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা এবং অধিবাসকীর্তন, ৬ আগস্ট সকাল ৯ টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণপ্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হবে।
এছাড়াও সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হবে।

উক্ত অনুষ্ঠানে সবান্ধবে সানুগ্রহে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের ভক্তদের দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আরসি পাল অনুরোধ জানিয়েছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

You may also like

Leave a Comment