মাত্র প্রায় ৮ শতাংশ ভোটার এখনো অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন না। লিঙ্গ, বয়স, শিক্ষা বা বসবাসের স্থানভেদে এ প্রবণতায় উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায় না।
আত্মপরিচয়ের চেয়ে শাসনব্যবস্থায় স্বচ্ছতা বেশি প্রাধান্য পাবে: আসন্ন নির্বাচনে দুর্নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। ৬৭.৩ শতাংশ ভোটার দুর্নীতিকে প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ধর্মীয় বিষয় উল্লেখ করেছেন মাত্র ৩৫.৯ শতাংশ ভোটার।
জনদরদী নেতা চান ভোটাররা: নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী ভোটাররা এমন নেতাদের বেশি গুরুত্ব দিয়েছেন, যারা মানুষের কথা ভাবেন এবং শক্তিশালী নেতৃত্ব প্রদর্শন করেন। ব্যক্তিগত ক্যারিশমার তুলনায় এসব গুণ ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বেগ: প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার তুলনায় ভোটকেন্দ্রের সরেজমিন নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ বেশি। ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি ও ব্যালট দখলের আশঙ্কা সব দলের ভোটারদের মধ্যেই প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে। দলীয় পছন্দে পরিবর্তন: সাবেক আওয়ামী লীগ ভোটারদের প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) বর্তমানে বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দেওয়া ভোটারদের এক-তৃতীয়াংশের বেশি (৩৭.৪ শতাংশ) জামায়াতে ইসলামিকে পছন্দ করছেন। ভোটের সিদ্ধান্তে প্রার্থী গুরুত্বপূর্ণ: প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার ভোট দেওয়ার সময় প্রার্থীকে গুরুত্ব দেন। এর মধ্যে ৩০.২ শতাংশ শুধুমাত্র প্রার্থীকে এবং ৩৩.২ শতাংশ প্রার্থী ও দল—উভয় বিষয় বিবেচনা করেন। তথ্য পাওয়ার প্রধান মাধ্যম: রাজনৈতিক তথ্যের ক্ষেত্রে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম সবচেয়ে প্রভাবশালী। ভোটাররা একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করছেন।
