আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনা প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে সরকার। একই দিনে সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালট গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে নির্বাচনকালীন প্রস্তুতি, নিরাপত্তা এবং ভোট গণনার সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।
পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, ভোট ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় গণনা প্রক্রিয়ায় সময় বাড়লেও তা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই করা হবে।
কীওয়ার্ড:
