রাজনৈতিক বিভাজন ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন: এমপি নুরুল আমিন

by Desh Sarakkhon
০ comments

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মো.নুরুল আমিন এমপি।

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম-এর উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারেএ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা আসন ৪৩ এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেয়া সম্ভব।

বিশেষ অতিথি শামসুন্নাহার বেগম এমপি এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি’র সভাপতিত্বে, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ-উদ- দৌজা এবং অনুষ্ঠানে সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা বক্তব্য রাখেন। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি সকল সদস্য, অতিথি, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্প সাব্বির ও অন্যান্যরা পরিবেশন করেন।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment