বোধনের ‘মায়ার খেলা’র দ্বিতীয় মঞ্চায়ন বুধবার

by Desh Sarakkhon
০ comments

চট্টগ্রামে প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ-এর আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘মায়ার খেলা’-এর শ্রুতিরূপ প্রযোজনার দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বুধবার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘মায়ার খেলা’কে শ্রুতিরূপে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরছে বোধন আবৃত্তি পরিষদ। আয়োজনটি ঘিরে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের এ আয়োজনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির।

You may also like

Leave a Comment