কর্ণফুলী প্রতিনিধিঃ সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকার সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতার (৪১) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল রোববার সকালে কর্ণফুলী থানার বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আকতার আনোয়ারার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আকতারের নাম ৪২ নাম্বারে রয়েছে।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। বিআর/
149
previous post
