ফটিকছড়িতে পাঠাও চালকের লাশ উদ্ধার

by Desh Sarakkhon
০ comments

ফটিকছড়ি প্রতিনিধিঃ  ফটিকছড়ি চা বাগানের পূর্বপাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার পাশে মুজিবুর রহমান নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।
রোববার(১ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।

মজিবুর রহমান কাঞ্চননগর ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ীর কৃষক নুরুল আলমের ছেলে। সে পেশায় সেই একজন ভাড়াই চালিত মোটরসাইকেল চালক।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে কোথাও গেলে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে মারধর করে ফেলে রাখা হয়েছে। গতরাতে এ ঘটনা ঘটেছে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, একজন মোটরসাইকেলের লাস্ট পাওয়া গেছে। তার মাথায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ দেখা গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত আমরা ঘটনাস্থলে রয়েছি।

বিআর/

You may also like

Leave a Comment