নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লব ঘটবেঃ আবু সুফিয়ান

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের বিজয় শুধুমাত্র বিএনপির বিজয় নয়। ধানের শীষের বিজয় গণতন্ত্রের বিজয়। জনগণের অধিকার ফিরে পাওয়ার বিজয়। যখনই ধানের শীষ জয়ী হয়- দেশ উন্নত হয় এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিগত দেড় যুগ ধরে এদেশের মানুষ একটি পরিবর্তন আশা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। মানুষ যে পরিবর্তন চায়, ধানের শীষ- সেই পরিবর্তনের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাবে, ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং গুম-খুনের রাজনীতি চিরতরে বন্ধ করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়, মেহেদীবাগ সিডিএ কলোনী, জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা, ও. আর নিজাম রোড আবাসিক, সুবর্ণ আবাসিক, হিলভিউ আবাসিক, শিশু একাডেমি ও ২নং গেইট এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। ভোটারগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারুণ্যের প্রথম ভোট হবে, উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ।

বিআর/

You may also like

Leave a Comment