নিজস্ব প্রতিবেদকঃ
নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. ফরহাদ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঝাউতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লাছ থেকে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ কুমিল্লার,চান্দিনা থানার, অম্বরপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে। সে বর্তমানে
নগরীর সেগুন বাগান এলাকার বাগান বাড়ি মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানায়, এসআই মোহাম্মদ লোকমান হোসে লোকমানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশীর ঝাউতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. ফরহাদ (২৭) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশী তৈরি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়- গ্রেপ্তারকৃত ফরহাদের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা করা হয়েছে। সিডিএমএস অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামি ফরহাদের বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাস বিরোধী আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ খুলশী থানায় বেশকিছু মামলা রয়েছে।
বিআর/
